সিলেটে করোনা আক্রান্ত ৭শ` ছাড়াল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৬ মে ২০২০ | ১৩:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেট বিভাগের চার জেলা মিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭শ' ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেটে ৭১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। এদিন অবশ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার তাদের ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়; যাদের মধ্যে ১৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪৭ জন। এছাড়া হবিগঞ্জে ১৬৪ জন, সুনামগঞ্জে ১০৭ জন ও মৌলভীবাজার ৯৭ জন শনাক্ত হয়েছে।
এদিকে ঈদের ছুটির জন্য সুনামগঞ্জ থেকে কোন নমুনা না আসায় মঙ্গলবার শাবির পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা হয়নি। শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় এতথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ মে থেকে শাবির ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। প্রথম দিনে এই ল্যাবে সিলেট জেলার নমুনা পরীক্ষার পর সুনামগঞ্জ জেলার নমুনা পরীক্ষা হচ্ছে।