ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

স্পেন-বেলজিয়াম ক্যাম্পে ইনজুরির ধাক্কা, কেমন হবে একাদশ

স্পেন-বেলজিয়াম ক্যাম্পে ইনজুরির ধাক্কা, কেমন হবে একাদশ
×

রাতে মাঠে নামছে স্পেন ও বেলজিয়াম। ছবি: সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ২২:৫৯

লামিন ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামসের জুটিটা দারুণ জমেছিল। একসঙ্গে ইউরো জিতেছেন তারা। ওই নিকো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ডান পায়ের ঊরুর মাংসপেশি ও কুঁচকির চোটে পড়েছেন তিনি। স্পেন দলে নিকোর বিকল্প ভালো মতোই ছিল। তিনি হচ্ছেন ফেরান তোরেস। কিন্তু ফেরানও পর্তুগাল ম্যাচের আগে ছোট ইনজুরিতে ছিলেন। তবে বেলজিয়ামের বিপক্ষে খেলার জন্য তাকে ফিট ঘোষণা করা হয়েছে।

নিকো ও ফেরানের ইনজুরিতে স্পেনের নকআউট পর্বে অস্ট্রিয়া ও পর্তুগালের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন অ্যালেক্স বায়েনা। তিনি খুব একটা প্রত্যাশা মেটাতে পারেননি। গ্রুপ পর্বের ম্যাচে ইয়েরি পিনো ইনজুরিতে পড়লেও সেই ধাক্কা অবশ্য স্পেন শিবিরে খুব একটা পড়েনি। 

বেলজিয়ামের ইনজুরি ধাক্কাটা বড়। অ্যাস্টন ভিলার ডিফেন্সিভ মিডফিল্ডার আমাদ ওনানা যুক্তরাষ্ট্রের বিপক্ষে কড়া ট্যাকলের শিকার হন। তার পায়ের পাতায় চিড় ধরা পড়েছে। তারও টুর্নামেন্ট শেষ। তবে দলটিতে স্বস্তির খবর হলো-  ক্লান্তিতে ভোগা ডকুর ফিটনেসে উন্নতি হয়েছে। প্রথম সন্তান জন্মের সাক্ষী হতে ক্যাম্পে ছেড়েছিলেন তিনি, দলে যোগ দিয়ে মাঠে নামা দুই ম্যাচে ক্লান্তিতে ভোগায় কোচ তাকে বদলি করেছিলেন। 

স্পেনের সম্ভাব্য একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, আইমেরিক লাপোর্তে, পাও কুবার্সি, মার্ক কুকুরেয়া, রদ্রি, দানি অলমো, পেদ্রি, লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল, অ্যালেক্স বায়েনা। 

বেলজিয়ামের সম্ভাব্য একাদশ: থিবো কর্তুয়া, তিমোথ কাস্টটাগ্নে, নাথান এনগয়, ব্রান্ডন মিচেল, ম্যাক্সিন ডি ক্রুপার, নিকোলাস রাক্সিন, ইয়োরি তিয়েলেমানস, ডডি লুকাবাকিও, কেভিন ডি ব্রুইনি, লিয়ান্দ্রো ত্রোজার্ড, চালস ডে কেটেলারে। 

আরও পড়ুন

×