ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন
×

নিহত আমির হোসেন

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ মে ২০২০ | ১৩:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আমির হোসেন (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আমির হোসেন সদর উপজেলার টুকেরবাজারের ইনাতাবাদের সুলতান আহমদের ছেলে।  

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মিত্র জানান, রাত ১০টার দিকে নগরীর তালতলা থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আমিরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আসামিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×