ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবি, আরো দু’জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবি, আরো দু’জনের লাশ উদ্ধার
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০ | ০০:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরো দু’জনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার সকালে চৌহালী উপজেলার জোতপাড়া থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। 

নতুন যে দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- আমজাদ হোসেন (৪০) এবং আজিজল হক (৩৮)। তাদের বাড়ি শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী কৈজুরী গ্রামে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা হলো ৫।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুত আহম্মেদ জানান, নিহতের স্বজন ও স্থানীয়রা বুধবার সকালে দু’জনের লাশ উদ্ধার করেছেন। নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।

মঙ্গলবার দুপুরে চৌহালীর এনায়েতপুর থানার অদুরে পাউবোর বেড়ি বাঁধের ঘাট থেকে নৌকাটি প্রায় ৭৩ জন যাত্রী নিয়ে চৌহালীর দিকে ছেড়ে যায়। প্রবল ঢেউয়ে আঘাতে নৌকাটি ডুবে যায়। এ পর্যন্ত ৫৭ জনকে জীবিত ও ৫ জনকে মৃত উদ্ধার করেছেন স্থানীয়রা। এখনও ১১ জন নিখোঁজ আছেন।

আরও পড়ুন

×