ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

তাড়াশে বোরো ধান কাটতে নৌকা ড্রাম ও বোর্ডই ভরসা

তাড়াশে বোরো ধান কাটতে নৌকা ড্রাম ও বোর্ডই ভরসা
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০ | ০১:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

অপরিকল্পিতভাবে ফসলি মাঠে পুকুর খনন করায় পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় জমিতে পানি জমে গেছে। ফলে আষাড়-শ্রাবণ নয় গ্রীষ্মকালেই খাদ্যশষ্যের ভাণ্ডারখ্যাত সিরাজগঞ্জের তাড়াশে নৌকায় করে বোরো ধান কাটতে ও বহন করতে হচ্ছে। এতে করে শত শত কৃষককের ধান কাটাতে কৃষি শ্রমিকদের উচ্চ পারিশ্রমিক দেয়াসহ বিড়ম্বনা পোহাতে হচ্ছে।   

তাড়াশের কৃষক মিরাজুল ইসলাম (৩৫) অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে ও যত্রতত্র খাল, ব্রিজ, কালভার্টের মুখ  দখল করে পুকুর খনন করায় তাড়াশের বিভিন্ন ফসলি মাঠে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে গেছে। আর সরেজমিনে বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে , গত কয়েক দিনের বৃষ্টিতে কাউরাইল , হামকুড়িয়া, দোবিলা তাড়াশ পুর্ব মাঠ সহ অনেকে এলাকার ওই সকল পাকা বোরো ধানের ফসলি মাঠে হাঁটু থেকে প্রায় কোমড় পানি জমে যাওয়ায় বোরো ধান কাটতে ও বহন করতে নৌকা , ড্রাম, বোর্ড ব্যবহার করছেন। 

বিড়ম্বনার শিকার কাউরাইল গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান (৫০) বলেন, বর্তমানে তার ১ বিঘা  জমিতে পানি জমে যাওয়া ধান কাটতে কৃষি শ্রমিকদের দিতে হচ্ছে ৩৫০০-৪০০০ টাকা করে। তাও কৃষি শ্রমিকরা ধান বহন করবে না এমন চুত্তিতে। এতে করে ফসলি মাঠের পুকুর খননের  ফলে ধান কাটা বহন করতে কৃষকদেরকে অবৈধভাবে পুকুর খননকারীদের কারণে সমস্যার সন্মুখীন হচ্ছে আর এর দায় বহন করতে হচ্ছে অসহায় কৃষকদের।  

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুলন্নাহার লুনা বলেন, পুকুর খননের ফলে পানি বের হতে না পারায় ফসলি মাঠে জমিতে পানি জমে গেছে। এতে কৃষকদের পানির মধ্যে ধান কাটতে অসুবিধা হচ্ছে। আগামীতে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন

×