ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

করোনায় মারা যাওয়া কাস্টম কর্মকর্তাকে দৌলতপুরে দাফন

করোনায় মারা যাওয়া কাস্টম কর্মকর্তাকে দৌলতপুরে দাফন
×

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৬:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া অবসরপ্রাপ্ত  কাস্টম কর্মকর্তা আব্দুল কুদ্দুসের (৬৭) দাফন কুষ্টিয়ার দৌলতপুরে প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৬টায় স্বাস্থ্য বিধি মেনে উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। করোনা সুরক্ষা বিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় ইমাম জানাযার নামাজ পড়ান। পরে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ও দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান থানা পুলিশ এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে দাফন সম্পন্ন করেন।

জানা গেছে, অবসরপ্রাপ্ত  কাস্টম কর্মকর্তা আব্দুল কুদ্দুস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর ১টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

চাকরি থেকে অবসরের পর ঢাকায় বাড়ি করে সেখানেই জীবন যাপন করছিলেন। 

আরও পড়ুন

×