ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নালিতাবাড়ীতে বজ্রপাতে কৃষক নিহত

নালিতাবাড়ীতে বজ্রপাতে কৃষক নিহত
×

ফাইল ছবি

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৬:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণ কুড়া ইউনিয়নে বুধবার বিকেলে বজ্রপাতে তোফায়েল আলম (৩০) নামে এক হাঁস খামারি নিহত হয়েছেন। তিনি কিল্লাপাড়া গ্রামের নজি ফকিরের ছেলে। এ সময় নিহতের শ্বশুর আজিজুল হকও গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় জানান, ধান খেতের পানিতে হাঁস পালন করতেন কৃষক তোফায়েল। বিকেলে প্রচণ্ড বৃষ্টি ও ঝড় শুরু হলে তিনি শ্বশুরকে নিয়ে জমিতে যান। এসময় ওপর বজ্রপাত হলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তোফায়েল। আহত হন তার শ্বশুর। পরে স্বজনরা গিয়ে দুজনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তোফায়েলকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে তার শ্বশুর নজি ফকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নালিতাবাড়ী থানার ওসি বশির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×