ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৬:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর শহরের আলীপুরস্থ আলাউদ্দিন খাঁ সড়কে নিজ বাড়িতে মারা যান ওই যুবক।

তিনি একজন এলপি গ্যাসের ব্যবসায়ী। তার স্বজনদের সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, গলা ব্যথা ও পাতলা পায়খানাজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

ফরিদপুরের বিএমএর সভাপতি ডা. আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো বলেন, ওই যুবক করোনা ভাইরাসজনিত উপসর্গ নিয়ে মারা গেছেন। এলাকাবাসীর কাছ থেকে এ তথ্য পাওয়ার পর ফরিদপুরের সিভিল সার্জনকে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান বলেন, বুধবার বিকেলে নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাবে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। ওই প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা।


আরও পড়ুন

×