ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

মনোহরগঞ্জের করোনায় আক্রান্ত কলেজ শিক্ষক মারা গেলেন ঢাকায়

মনোহরগঞ্জের করোনায় আক্রান্ত কলেজ শিক্ষক মারা গেলেন ঢাকায়
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৮:৩০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার মনোহরগঞ্জে করোনায় আক্রান্ত এক কলেজ শিক্ষক রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মঙ্গলবার মারা যাওয়া ওই শিক্ষকের নাম মো. আল মামুন (৪৮)।

ঈদের আগেরদিন গত রোববার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। একইসঙ্গে তিনি এ্যাজমা ও ডায়াবেটিসে ভুগছিলেন। গত সোমবার শারীরিক অবস্থা অবনতি হলে ঈদের দিন তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাসকষ্ট বেড়ে যাওয়ায় আইসিইউতে নেওয়ার আগে মঙ্গলবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা তালতলা কবরস্থানে দাফন করা হয়।

আল মামুনের গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলার এয়াছিনপুর গ্রামে। চাকরি সূত্রে তিনি দীর্ঘদিন লাকসামে থাকতেন।

উপজেলার নীলকান্ত সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. আল মামুনের দুই ছেলে ও একমাত্র মেয়েকে নিয়ে তার স্ত্রী সাভারে থাকতেন। করোনা দুর্যোগের কারণে কলেজ বন্ধ থাকায় তিনি সাভারের বাসায় চলে যান।

প্রভাষক আল মামুনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবু জামাল খাঁন বলেন, তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন

×