ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত একশ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৮:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্তের সংখ্যা একশ অতিক্রম করে ১১৩ জন হয়েছে।
বুধবার বিকেলে আসা ৩০০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৩ জনের করোনা পজেটিভ আসে । এরমধ্যে একজন সাংবাদিক রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সানজিদা জানান, ১৩ জনের মধ্যে জেলার নবীনগরে ৭ জন, কসবায় ৩ জন, সরাইলে ২ জন ও সদর উপজেলায় একজন রয়েছেন । তাদের আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে ।
প্রসঙ্গত, জেলার করোনা আক্রান্তদের মধ্যে ইতোমধে ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো আইসোলেশনে রয়েছেন ৪১ জন। এরমধ্যে ঢাকায় ৬ জন এবং কুমিল্লায় একজন আছেন । করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ২ জন । মঙ্গলবার পর্যন্ত তিন হাজার ৫৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং দুই হাজার ৯৪৬ জনের ফলাফল পাওয়া গেছে ।