ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ত্রাণ বিতরণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

ত্রাণ বিতরণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩
×

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৮:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মাদারীপুরের রাজৈর উপজেলায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পান্তাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন-বাবুল খন্দকার, মোকা তালুকদার ও আলিউজ্জামান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কবিরাজপুর বাজারে ত্রাণ বিতরণ দিচ্ছেলেন স্থানীয় লক্ষণ দাস নামের এক ব্যক্তি। তখন কবিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান ও তার ছোট ভাই জুয়েল মাতুব্বরের সমর্থকদের সঙ্গে লক্ষণ দাসের সমর্থকদের হাতাহাতি হয়। এক পর্যায়ে টিপু সুলতানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তিনজন গুলিবিদ্ধ হন। 

এসময় অন্তত ১০টি দোকানে ব্যাপক ভাংচুর চালানো হয়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনকে ঢাকারয়উন্নত চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি খন্দকার শওকত জাহান বলেন, এ ঘটনায় রাজৈর থানায় দুই গ্রুপের মামলা প্রক্রিয়াধীন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×