মিঠাপুকুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২০ | ০৯:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে৷ বুধবার বিকেলে ক্ষেতে ধান কাটার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত ওই দিনমজুরের নাম ইউসুফ মিয়া (৬২)। তিনি কাফ্রিখাল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আমির উদ্দিনের ছেলে। এ সময় একই গ্রামের ওমর আলীর ছেলে আফসার আলী (৪০) আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দুই কৃষক পাহাড়পুর গ্রামের মাঠে একটি ক্ষেতে ধান কাটছিলেন। বিকেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান।
কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।