সুনামগঞ্জে আরও ৫ পুলিশ ও এক চিকিৎসকের করোনা শনাক্ত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২০ | ১০:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সুনামগঞ্জে আরও ৫ পুলিশ সদস্য এবং এক চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে সুনামগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ করোনায় এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৫ পুলিশ সদস্য এবং ছাতকের একজন মেডিকেল অফিসার আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে বুধবার রাতে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৫ ও ছাতকের একজন ডাক্তারের করোনা শনাক্তের কথা জানানো হয় বলে জানান সিভিল সার্জন।