ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে আরও ৬ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে আরও ৬ জনের করোনা শনাক্ত
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৭ মে ২০২০ | ১০:১২ | আপডেট: ২৭ মে ২০২০ | ১০:২৭

কিশোরগঞ্জে নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জন।

গত বৃহস্পতিবার ১০২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এতে নতুন করে ৬ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়।

ওই ১০২ জনের নমুনার মধ্যে তাড়াইল উপজেলায় সংগৃহীত ৪৭টি নমুনা বাতিল হয়ে যায়। বাকি ৫৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

মঙ্গলবার পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ২৮৪ জন। বুধবার নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে।

আরও পড়ুন

×