ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে আটকে রাখার অভিযোগ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে আটকে রাখার অভিযোগ
×

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০ | ১১:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভর অনন্তপুর গ্রামে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ছেলেপক্ষের বাড়িতে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার মেয়ের বাবা খান মামুদ বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার একই গ্রামের মোকছেদ আলী গং দেশীয় অস্ত্র নিয়ে স্কুলছাত্রীর বাড়িতে আসেন। তিনি তার ছেলে রুবেলের সঙ্গে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীটির বিয়ের প্রস্তাব দেন। এ প্রস্তাব নাকচ করলে ওইদিন সন্ধ্যায় মোখছেদ আলী তার ছেলে রুবেল ও অন্যান্যদের সঙ্গে নিয়ে ছাত্রীটিকে তুলে নিয়ে যান। এসময় বাধা দিলে ছাত্রীটির বাবা, মা, দুলাভাই, বোনসহ বেশ কয়েকজনকে আহত ও বাড়ি ভাংচুর করা হয়। 

গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, মেয়েটির সঙ্গে স্থানীয় মোকছেদ আলীর ছেলে রুবেল মিয়ার বিয়ের বিষয়টি নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছিল। কিন্তু মেয়ের বাবা তার মেয়ের বিয়ের বয়স না হওয়ায় কোনভাবেই এই প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। 

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না সমকালকে বলেন, মেয়ের বাবার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


আরও পড়ুন

×