সিলেটে পুলিশ-সাংবাদিকসহ ৪২ জনের করোনা শনাক্ত
×
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ মে ২০২০ | ১২:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেট জেলায় একদিনে রেকর্ড ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে অন্তত দুই জন চিকিৎসক, তিন জন পুলিশ, একজন সাংবাদিক ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্তদের নিয়ে সিলেট জেলায় মোট ৩৮৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৬ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। সুনামগঞ্জ জেলার মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৩ জন হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৬২ জন। এখন পর্যন্ত হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজারে ৯৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, বুধবার তাদের ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় হয়; যাদের মধ্যে ৪২ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। অন্যদিকে শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানিয়েছেন, তাদের ল্যাবে বুধবার ৯০ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে।
সুনামগঞ্জের নতুন আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন চিকিৎসক রয়েছেন। অন্য ৫ জন-ই পুলিশ সদস্য বলে জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। এদের সবাইকে জেলার পুলিশ হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত চিকিৎসককেও হাসপাতালে আইসোলেশনে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সিলেট বিভাগের চার জেলায় এখন পর্যন্ত করোনায় ১৫ জন মারা গেছেন এবং ১৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।