ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

পলাশে নতুন ৪ করোনা রোগী শনাক্ত

পলাশে নতুন ৪ করোনা রোগী শনাক্ত
×

 পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০ | ২২:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০


নরসিংদীর পলাশ উপজেলায় নতুন করে ৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ফারহানা আলী ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শেখ মোহাম্মদ নাসির উদ্দিন।

নতুন ৪ জন নিয়ে পলাশ উপজেলায় এ পর্যন্ত ২৩ জন করোনা রোগী শনাক্ত হলো। নতুন করে করোনা শনাক্তদের মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়ার ১ জন পুরুষ ও ১ জন নারী, পলাশ বাজারের ১ জন পুরুষ এবং পলাশের ডাংগা ইউনিয়নের পূবালী বাজার সংলগ্ন ১ জন পুরুষ রয়েছেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৪ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে।

ওসি শেখ মো. নাসিরউদ্দিন জানান, করোনা শনাক্তের খবর পেয়ে বুধবার রাতেই ৪ জনের বাসা লকডাউন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা যেন তাদের সুবিধা-অসুবিধা দেখাসহ খাবার পৌঁছে দেন সে জন্য তাদের সঙ্গে কথা বলা হয়েছে। প্রয়োজনে তারা আমার কাছে ফোন করবে, খাবারসহ যা প্রয়োজন আমি পৌছে দেব।

আরও পড়ুন

×