রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ২১:৪১ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ২২:০৫
রংপুরের মিঠাপুকুরে নৈশকোচ-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
রোববার রাত ১২ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুরে রংপুর ডেইরি মিল্ক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রফিকুল ইসলাম (২৮) ও সাবু মিয়া (১৮)। তাদের বাড়ি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর তেঁতুলবাড়ী গ্রামে।
শঠিবাড়ি ফায়ার স্টেশনের ইনচার্জ কাজল মিয়া জানান, রাত ১২টার দিকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি এসি বাসের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন শ্রমিক।