চাঁপাইনবাবগঞ্জে নৌকা ডুবে জেলে নিখোঁজ
শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ২২:০০
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এক জেলে নিখোঁজ হয়েছে। রোববার গভীর রাতে পদ্মা নদীতে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম নাসির উদ্দিন (৪০)। তিনি সদর উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিনহাজ উদ্দিন জানান, রাতে নাসির ও তার এক সহযোগী পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ ১২নং বাধের কামারপাড়া নামক এলাকায় মাছ ধরার সময় নৌকা ডুবে যায়। এসময় নাসির উদ্দিন নিখোঁজ হন। পরে তার সহযোগী নিখোঁজ ব্যক্তির পরিবারকে খবর দেয়ার পর খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে ব্যর্থ হলে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। খবর পেয়ে সোমবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেই সঙ্গে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- নৌকাডুবি
- পদ্মা
- পদ্মা নদী