ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ধর্মীয় উস্কানির অভিযোগে আটক ১

মেহেরপুরে ধর্মীয় উস্কানির অভিযোগে আটক ১
×

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ২২:৫৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ২৩:১৭

মেহেরপুরের গাংনীতে ধর্মীয় উস্কানি ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মাসুম বিল্লাহ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে তার বিরুদ্ধে গাংনী থানার এস আই হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মাসুম বিল্লাহ উপজেলার কল্যানপুর গ্রামের মকলেচুর রহমানের ছেলে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, ধর্মীয় উস্কানিমূলক অপপ্রচার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আক্রমনাত্মক ভাষায় রাষ্ট্রের সুনাম ক্ষুন্ন,জাতির পিতা বঙ্গবন্ধুকে অস্বীকার করে প্রোপাগন্ডা এবং ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দুত্ববাদের শাসন চলছে মর্মে প্রচারণার অভিযোগে মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ,যার নং ২৪ তাং ২৮ অক্টোবর ২০১৯ ইং। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিশ্বজিৎ বলেন, ‘মাসুম বিল্লাহর শ্বশুর নুর আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বাড়িটি তল্লাশি করে একটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।’

আরও পড়ুন

×