ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

লকডাউন বাড়ি ছেড়ে করোনার রোগী গেলেন ঢাকায়, যোগ দিলেন কাজেও

লকডাউন বাড়ি ছেড়ে করোনার রোগী গেলেন ঢাকায়, যোগ দিলেন কাজেও
×

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৯:৪১ | আপডেট: ৩১ মে ২০২০ | ০৯:৫৭

পঞ্চগড়ে পরিাবরের সঙ্গে ঢাকা থেকে ঈদ করতে বাড়ি যাওয়া এক যুবকের করোনা শনাক্ত হলে তার বাড়ি লকডাউন করা হয়। তবে বাড়িতে না থেকে করোনা নিয়েই তিনি অবার ফিরে গেছেন ঢাকায়।

ঢাকার সাভার এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। ২৩ বছর বয়সী ওই যুবকের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর এলাকায়।

রোববার সকালে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো, হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ওই যুবক গত ২৩ মে পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে আসেন। এরপর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে হোম কোয়ারন্টোইনে থাকতে বলা হয়।

২৬ মে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় তার। বাড়িটিও লকডাউন করা হয়। ৩০ মে সন্ধ্যায় যুবকের শরীরে করোনা শনাক্ত হওয়ায় বাড়িতে খোঁজ নিতে গিয়ে জানা যায় তিনি কাউকে না জানিয়ে ঢাকায় চলে গেছেন। সাভারে তার কর্মস্থলে যোগদানও করেন তিনি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই যুবকরে সঙ্গে ফোনে যোগাযোগ করেছে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য বিভাগ। তিনি ঢাকায় আছেন বলে জানতে পেরে সেখানে তাকে বাড়িতে থেকে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নেওয়ার পরমর্শ দেওয় হয়। তবে বাড়িতে আসার পর এবং ঢাকায় যাওয়া পর্যন্ত তার সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ শুরু হয়েছে। 

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা বলেন, নমুনা দিয়ে কাউকে না জানিয়ে ঢাকায় চলে যাওয়া ঠিক হয়নি। তার বাড়ি ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। এছাড়া বাড়িতে এসে তিনি কার কার সঙ্গে মিশেছেন এবং যে মাইক্রোবাসে গেছেন তার চালকসহ অন্যদের খুঁজে বের করে কোয়ারেন্টোইনে রাখার প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে ওই যুবকরে কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন

×