ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে একদিনে ৩০ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে ৩০ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৯:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কিশোরগঞ্জ জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মারা গেছেন একজন।

সর্বশেষ রোববার রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে এতথ্য পাওয়া গছে। এদিন ১৪১ জনের নমুনার পরীক্ষা করা হয়। এ নিয়ে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে।

রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলা থেকে ২৬ মে সংগৃহীত ১৪১ জনের নমুনার মধ্যে ১০৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া ৩৭ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে ৫ জনের দ্বিতীয় নমুনা এবং ২ জনের তৃতীয় নমুনা কোভিড-১৯ পজেটিভ রয়েছেন। অর্থাৎ নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

মুজিবুর রহমান জানান, নতুন করোনা শনাক্ত হওয়া এই ৩০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ জন, হোসেনপুর উপজেলার ৪ জন, তাড়াইল উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ১৫ জন ও বাজিতপুর উপজেলার ৬ জন রয়েছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৪১ জন, হোসেনপুর উপজেলার ১৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২৫ জন, তাড়াইল উপজেলায় ৩৭ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৬ জন, কটিয়াদী উপজেলায় ১৯ জন, কুলিয়ারচর উপজেলায় ১২ জন, ভৈরব উপজেলায় ১১৭ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২৮ জন, ইটনা উপজেলায় ১২ জন, মিঠামইন উপজেলায় ২৫ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন মৃত ব্যক্তি রয়েছেন।


আরও পড়ুন

×