ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

করোনা উপসর্গ নিয়ে ঈশ্বরদীতে ২ জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ঈশ্বরদীতে ২ জনের মৃত্যু
×

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০ | ১০:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা উপসর্গ নিয়ে ঈশ্বরদীতে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় ঢাকার চীন মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঈশ্বরদী পৌর এলাকার বিমানবন্দর সড়কের খলিলের মোড় এলাকার বাসিন্দা প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক গেদনের স্ত্রী আফিয়া পারভীন (৫৮) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

অন্যদিকে, ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের উত্তরবাঘইল গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আজগার আলী (৬০) ঢাকায় অবস্থানকালে করোনার উপসর্গ দেখা দেয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে না পারার কারণে তাকে বাড়িতে ফেরত পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। 

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, দুই পরিবারের পক্ষ থেকে করোনা উপসর্গে মৃত্যুর কথা জানানো হয়েছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। নিয়মানুযায়ী তাদের দাফন সম্পন্ন করা হবে।



আরও পড়ুন

×