ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক
×

আটক আব্দুস সালাম ওরফে পুতিয়া মাঝি। ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০ | ১০:৩৯ | আপডেট: ৩১ মে ২০২০ | ১০:৪৬

টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ আব্দুস সালাম ওরফে পুতিয়া মাঝি (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭ সদস্যরা। 

রোববার দুপুরে টেকনাফের হাবিরছড়া এলাকায় গহীণ অরণ্যে এ অভিযান চালানো হয়। আটক আব্দুস সালাম ওরফে পুতিয়া মাঝি টেকনাফের হাবিরছড়া এলাকার আবুল কাশেমের ছেলে। 

র‌্যাব-৭ মিডিয়া কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। দীর্ঘদিন ধরে সে টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যের চালান সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজারের মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় মাদকের মামলা রয়েছে। জব্দ করা ইয়াবাসহ তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

এর আগে শনিবার র‌্যাব-১৫ এর একটি দল টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে।

আরও পড়ুন

×