ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কটিয়াদীর গোপীনাথের রথযাত্রা বাতিল

কটিয়াদীর গোপীনাথের রথযাত্রা বাতিল
×

কটিয়াদীর গোপীনাথের রথযাত্রা (ফাইল ছবি)

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০ | ১০:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ভোগবেতালে হচ্ছে না গোপীনাথের ঐতিহ্যবাহী রথযাত্রা।

বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এই পরিস্থিতিতে গোপীনাথ জিউর মন্দিরের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আসন্ন রথযাত্রা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুধু মন্দিরে পূজা পার্বন যথারীতি পালন করা হবে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতি বছর উদযাপিত হয়ে আসছে ঐতিহ্যবাহী গোপীনাথের রথযাত্রা উৎসব। 

জানা যায়, ১৪৮৫ খ্রিস্টাব্দ গোপীনাথ জিউর রথের গোড়াপত্তন হয় রাজা নবরঙ্গ রায়ের আমলে। পরবর্তীতে আখড়ায় ২শ’ একর জমি দান করেন বাংলার বার ভূইয়ার অন্যতম ঈশা খাঁ। 

রথযাত্রা উপলক্ষে কটিয়াদী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণ হাজার হাজার ভক্ত সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন ধর্মালম্বী মানুষের পদচারণায়  মুখরিত হয়ে উঠে মন্দিরের এবং এর আশেপাশের এলাকা। রথ উপলক্ষে বসে গ্রামীণ মেলা। 

গোপীনাথ মন্দিরের সাধারণ সম্পাদক দিলীপ সাহা বলেন, করোনাভাইরাসের কারণে আমরা রথযাত্রা উৎসব বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ২৩ জুন রথযাত্রা এবং ১ জুলাই উল্টো রথযাত্রা হওয়ার কথা ছিলো।


আরও পড়ুন

×