ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

এসএসসি পরীক্ষায় ফেল করায় ভাঙ্গায় ছাত্রীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় ভাঙ্গায় ছাত্রীর আত্মহত্যা
×

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০ | ১১:২০ | আপডেট: ৩১ মে ২০২০ | ১১:২৭

এসএসসি পরীক্ষায় ফেল করায় ফরিদপুর ভাঙ্গা উপজেলায় সামান্তা (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

রোববার দুপুর দেড়টায় পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

সামান্তা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের শাওন সিকদারের মেয়ে ও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছর এসএসসি পরীক্ষায় সামান্তা ফেল করে। এ বছর ফের পরীক্ষা দেয় সামান্তা। সকালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে,  সে জানতে পারে এ বছরও  সে ফেল করেছে। বাড়িতে তার শোবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা সামান্তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তার ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে দ্রুত ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান সমকালকে জানান, পুলিশ মরদেহটির সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।  



আরও পড়ুন

×