ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে আরও ২ জনের করোনা শনাক্ত

গোবিন্দগঞ্জে আরও ২ জনের করোনা শনাক্ত
×

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০ | ১১:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ছেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। 

রোববার পাওয়া তথ্যে ওই দুইজনের শনাক্ত হওয়ার খবর জানা যায়।

এরআগে ২৬ মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুইজন করোনা আক্রান্ত হন। ২৯ মে দুই স্বাস্থ্যকর্মীসহ ৭ জনের করোনা শনাক্ত হয়। ৩০ মে আরও ৮ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম সমকালকে বলেন, এ উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ জনে দাঁড়াল। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। ৮জন সুস্থ হয়েছেন এবং ২০জ নকে হোম আই সোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি বলেন, আক্রান্তদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জনসাধারণকে আরও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি না মেনে চললে পরিস্থিতি সামলানো যাবেনা। তাই সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার পরামর্শ দেন তিনি।




আরও পড়ুন

×