ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা 

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা 
×

ফাইল ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৭:১০

নাটোরের লালপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আড়বাব ইউনিয়নের মোড়দাহ গ্রামের সড়কের পাশে আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে। 

জানা যায়, সকালে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার পথে রঘুনাথপুর-বাহাদুরপুর সড়কের পাশে আমবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাজমুল হোসেনকে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নাজমুল ওই গ্রামের পাঁচু মিয়ার ছেলে। 

নাজমুল হোসেনের ভাই আজমল হোসেন বলেন, বুধবার রাত ১০টার দিকেও নাজমুল বাজারে ছিল। পরে রাতে আর বাড়ি ফিরে আসেনি। সকালে আমগাছের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। তাঁর গায়ে আঘাতের চিহ্ন ছিল। নাক, মুখ ও পা দিয়ে রক্ত বের হচ্ছিল। ভেজা কাদামাখা শরীর দেখে বোঝা যায়, তাকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। 

আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হীরেন্দ্রনাথ জানান, সুরতহালে নিহতের গলার চারপাশে দাগ, নাক ও পায়ে রক্ত দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামালার প্রক্রিয়া চলছে। 
সম্পাদনা: রীমা ইসলাম

আরও পড়ুন

×