রূপগঞ্জে ছুরিকাঘাতে ট্রাকচালককে হত্যা
×
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ১২:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রূপগঞ্জে ছিনতাইকারীরা এক ট্রাকচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। অন্যদিকে প্রতিপক্ষ এক ব্যবসায়ী ও তার চাচাতো ভাইকে কুপিয়ে জখম করে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে এ ওয়ান পোলার গার্মেন্টসের পণ্যবাহী ট্রাক এশিয়ান হাইওয়ে সড়কযোগে রূপগঞ্জ থানাধীন পোনাব নামক স্থানে পৌঁছালে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ট্রাকচালক আশিকুর রহমান ছিনতাইকারীদের বাঁধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা ট্রাকচালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল থেকে ট্রাকচালককে উদ্ধার করে ইউএসবাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ট্রাকচালক আশিকুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কাঠুর এলাকার আব্দুল বারী বেপারীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে রূপগঞ্জে প্রতিপক্ষ মিলন নামে এক ব্যবসায়ী ও তার চাচাতো ভাই রাসেলকে কুপিয়ে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার জিলানী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, মিলন দড়িকান্দির নিজ বাড়ি থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মঠেরঘাটের আফজাল ফুট থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডাল, আটা, ভুষি ক্রয় করার জন্য বের হন।
এ সময় পূর্ব শত্রুতার জেরে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সেলিম, হাফেজ, শাকিব ওরফে বিদা, বিজয়, মেরাজ, আসিফ তাকে কুপিয়ে তার কাছ থেকে সব টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে চাচাতো ভাই রাসেল এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে তারা। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।