ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

পলাশে আরও ৬ জনের করোনা শনাক্ত

পলাশে আরও ৬ জনের করোনা শনাক্ত
×

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ২২:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নরসিংদীর পলাশ উপজেলায় নতুন করে ৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘোড়াশাল পৌর এলাকার জনতা জুট মিলে ৩ জন, পৌর এলাকার বাগপাড়া গ্রামে ২ জন ও দড়িহাওলা এলাকায় ১ জনের দেহে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

ওসি জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৬ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাহিরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না।

তিনি বলেন, '১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন আমি এবং এলাকার জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবো।'

উল্লেখ্য, নতুন ৬ জনসহ পলাশ উপজেলায় এ পর্যন্ত ৪৯ জন করোনা রোগী শনাক্ত হলো। এদের মধ্যে জিনারদী ইউনিয়নের চেয়ারম্যানসহ ১৭ জন, ঘোড়াশাল পৌর এলাকায় এক স্বাস্থ্যকর্মী ও এক সাংবাদিকসহ ২৪ জন, ডাংগা ইউনিয়নে ৩ জন, চরসিন্দুর ইউনিয়নে ১ জন ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী শনাক্ত হয়েছে।। এদের মধ্যে জিনারদী ইউনিয়নে ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×