বগুড়ায় তরুণীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
বগুড়া ব্যুারো
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ২২:২১ | আপডেট: ০৪ জুন ২০২০ | ২২:৪৩
বগুড়ায় মিম আকতার নামে (২০) এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ জেলার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
মিম কাহালু উপজেলার কচুয়া গ্রামের মিন্টুর মেয়ে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় সহকারী অপারেটর পদে কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে বনানী-রানীর হাট সড়কে গণ্ডগ্রাম বুড়িতলা ফাঁকা মাঠে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ সেখানে গিয়ে মরদেহের পাশে পরিচয়পত্র দেখে তার পরিবারকে খবর দেয়।
নিহতের মা খারুন্নাহার জানান, তিনি বগুড়া শহরের ঠনঠনিয়ায় বসবাস করেন। তার মেয়ে মিম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১২টা পর্যন্ত মেয়ের সঙ্গে মোবাইল ফোনে তার যোগাযোগ হয়। এরপর থেকে ফোন বন্ধ ছিল।
শাজাহানপুর থানার এসআই আবদুর রাজ্জাক তরুণীর মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রাতে তাকে অন্য কোথাও হত্যার পর কোনো যানবাহনে করে মরদেহ ফাঁকা মাঠে ফেলে রাখা হয়েছে।