ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা
×

ফাইল ছবি

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০০:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

দূর্নীতির অভিযোগ তোলায় হামলা চালিয়ে আহত করায় কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহানসহ ১১ জনকে আসামি করে মামলা হয়েছে। মুরাদনগর থানায় এ মামলা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কুদ্দুস মিয়া। 

গত ৩০ মে সন্ধ্যায় দারোরা ইউপি যুবলীগ সভাপতি মো. কুদ্দুস মিয়া, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের উপজেলা সংবাদদাতা শরিফুল আলম চৌধুরীসহ অন্যদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।  

মুরাদনগর বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার রাতে বলেন, দারোরা ইউপি যুবলীগ সভাপতি বাদী হয়ে বুধবার ইউপি চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছেন।

এ বিষয়ে যুবলীগ নেতা কুদ্দুস মিয়া অভিযোগ করেন, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতাসহ ভিজিডি কার্ড বরাদ্দ ও সম্প্রতি হতদরিদ্রের জন্য প্রধানমন্ত্রীর নগদ ২৫০০ টাকা অনুদানের তালিকায় সীমাহীন দূর্নীতি ও অনিয়ম করেন ইউপি চেয়ারম্যান শাহজাহান। এ  নিয়ে অভিযোগ তোলায় ইউপি চেয়ারম্যান গত ৩০ মে সন্ধ্যায় ২০/৩০ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী দিয়ে আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা আমার সঙ্গে থাকা আপন ছোট ভাই খলিলুর রহমানের মাথায় আঘাত করে। হামলায় আমরা অন্তত ৪ জন আহত হই। 

আরও পড়ুন

×