ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

যশোরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
×

যশোর অফিস

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০০:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

যশোরের চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় থেকে বিপুল হোসেন (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাওড়ের মুলিখালি বটতলায় মরদেহটি পড়ে ছিল। 

নিহত বিপুল হোসেন চৌগাছার কাকুড়িয়া গ্রামের সাবেক মেম্বর শামসুল হকের ছেলে। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানান, বস্তাবন্দি সন্দেহজনক কিছু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা কেটে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন

×