সীতাকুন্ডে র্যাবের সঙ্গে ডাকাতদলের ‘গুলি বিনিময়ে’ নিহত ৩
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ২১:৩৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ২২:১১
চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে র্যাবের সঙ্গে ডাকাত দলের মধ্যে ‘গুলি বিনিময়ে’ তিনজন নিহত হয়েছেন।
সোমবার রাত আড়াইটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের কুমিরায় এ ঘটনা ঘটে।
সীতাকুন্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শামীম শেখ বলেন, ঘটনাস্থল থেকে এসআই মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম লাশ তিনটি উদ্ধার করেন।
পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশ তিনটি উদ্ধার করে রাত তিনটার সময় সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসকরা তাদের ইসিজি করে মৃত ঘোষণা দেন। নিহত তিনজনের মধ্যে দুই জনের প্যান্ট পড়া ও অন্যজনের পরনে লুঙ্গি ছিল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন মোহাম্মদ রাসেদ বলেন, তাদের শরীরের বিভিন্নস্থানে গুলির চিহ্ন রয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- গুলি বিনিময়