ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রাম

খাবারে রং-কেমিক্যাল, রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

খাবারে রং-কেমিক্যাল, রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
×

খাবারে কেমিক্যাল ও রং ব্যবহারের অপরাধে কাচ্চি এক্সপ্রেসকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ২১:৫৬

খাবারে ক্ষতিকারক কেমিক্যাল ও রং ব্যবহারের অপরাধে চট্টগ্রাম নগরীর রেস্টুরেন্ট কাচ্চি এক্সপ্রেসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নগরের জিইসি মোড় ও পতেঙ্গার কাঠগড় এলাকায় অভিযানে এ জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের দল। সংস্থার উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে অভিযানে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ ও আনিছুর রহমান।

ফয়েজ উল্যাহ জানান, কাচ্চি এক্সপ্রেসে খাবার তৈরিতে ক্ষতিকর কেমিক্যালের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ মসলা, রং, বাসি বিরিয়ানি সংরক্ষণ, দুগ্ধজাত পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষণের প্রমাণ মেলায় এ জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাদের খাবারে একাধিকবার চুল পাওয়ার অভিযোগে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানার তথ্য জানিয়ে তিনি বলেন, নগরীর জিইসি এলাকার ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখা এবং প্যাকেটে নিজেরাই মূল্য ও উৎপাদন তারিখ যুক্ত স্টিকার পুনঃসংযুক্ত করায় ২০ হাজার টাকা এবং পতেঙ্গার কাঠগড়ে মাওলানা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন

×