ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
×

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৪:১৩

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের অজ্ঞাত পরিচয় এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় ১টি পাইপগান, ৪ রাউন্ড গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। 

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল আনন্দবাজার এলাকার চেরাগআলী বাগানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহল পুলিশ বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে ফোর্স নিয়ে তাদেরকে ঘিরে ফেলে পুলিশ সদস্যরা । এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তাদের পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় অজ্ঞাত পরিচয় এক ডাকাতের শরীরে গুলি লাগলে বাগানের মধ্যেই সে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে যায়। পরে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। এরা হলেন এ এসআই মঞ্জুর আলম, কনস্টেবল দেলোয়ার হোসেন ও ইসমাঈল হোসেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×