ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

করোনায় পটুয়াখালীতে আরও ২ মৃত্যু, নতুন শনাক্ত ৬

করোনায় পটুয়াখালীতে আরও ২ মৃত্যু, নতুন শনাক্ত ৬
×

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২০ | ০১:০২

পটুয়াখালীতে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে এক বৃদ্ধাসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন - বাউফল উপজেলার শামসুন নাহার (৭০) এবং কলাপাড়ার পারভেজ (৩০)। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো।

বুধবার পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে এবং ১১ বছরের এক শিশুসহ নতুন করে ছয়জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, নতুন শনাক্ত ছয়জনের মধ্যে কলাপাড়ায় ৩ জন, বাউফল, দশমিনা ও পটুয়াখালী সদর উপজেলায় একজন করে রয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। এদের মধ্যে ৩১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ জন।

ডা. জাহাংগীর আলম শিপন বলেন, করোনা পরীক্ষা যত বাড়ছে, শনাক্ত রোগীর সংখ্যাও ততই বাড়ছে। তবে সচেতন এবং সতর্ক থাকলে ভয়ের কিছুই নেই।

আরও পড়ুন

×