নাসিরনগরে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু
প্রতীকী ছবি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০১:৪৭
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. শরিফ উদ্দিন (৩৫) নামে এক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. অভিজিৎ রায় এ তথ্য জানান।
শরিফ ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের কান্দিাপাড়ার মৃত ইসহাক মিয়ার ছেলে। তিনি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শহিসেবে ২০০৮ সালের নভেম্বরের ২৬ তারিখ নাসিরনগর পরবিার পরিকল্পনা অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি ফান্দাউক ইউনিয়নে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পান অফিসার ডা. অভিজিৎ রায় বলেন, শরিফ বেশকিছুদিন যাবত কাশি ও শ্বাষকষ্টে ভুগছিলেন। ঘটনার দিন সকালে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে পরিদর্শক হিসেবে কাজ করতেন। কয়েকদিন আগে শ্বাসকষ্ট ও কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়লে তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। বুৃধবার সেখানেই তার মৃত্যু হয়।
ডা. অভিজিৎ জানান, শরিফের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।পরে তা রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ (আইইডিসিআর) এ পাঠানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করা হবে। পাশাপাশি তার বাড়ি লকডাউন করা হয়েছে। যারা তার সাথে হাসপাতালে এসেছিলেন সে সকল স্বজনদের হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হবে।