চাঁদপুরে আরও ৭ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০২:০৫
চাঁদপুরে নতুন করে আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত হলেন ২৯০ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ বুধবার দুপুরে এ তথ্য জানান। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে শাহরাস্তি উপজেলায় ৪ জন, কচুয়া উপজেলায় ২ জন এবং হাজীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন।
মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩৭ জন, মতলব উত্তর উপজেলায় ১৩, মতলব দক্ষিণ উপজেলায় ২২, ফরিদগঞ্জে ৪৪, হাইমচর উপজেলায় ১০, হাজীগঞ্জে ২৩, শাহরাস্তিতে ২৩ জন, কচুয়া উপজেলায় ১৮ জন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ বলেন, বুধবার জেলায় ৫৩ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ৭ জনের। তারা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।