সিরাজগঞ্জে বজ্রপাতে যুবলীগ নেতা নিহত
নিহত নুরনবী জোয়াদ্দার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০২:৩৪
সিরাজগঞ্জের এনায়েতপুরে বজ্রপাতে নুরনবী জোয়াদ্দার (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার ছেলে স্কুলছাত্র জাহিদ (১৩) । বুধবার ভোরে উপজেলার দিগলকান্দি চরে এ ঘটনা ঘটে। নিহত নুরনবী জোয়াদ্দার স্থল ইউনিয়ন ওয়ার্ডের (৪) যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নুরনবী ও তার ছেলে ভোরে বৃষ্টির মধ্যে দিগলকান্দি চরে গরু আনতে যান। এ সময় বজ্রপাত হলে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেয়ার পথে নুরনবী মারা যান। নিহতের ছেলেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনায়েতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কে এম রাকিবুল হুদা বুধবার জানান,ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেননি।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- বজ্রপাতে নিহত
- যুবনীগ নেতা নিহত