রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ বিজিবি সদস্য নিহত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১২ জুন ২০২০ | ২৩:০২
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবির দুইজন ল্যান্স নায়েক নিহত হয়েছেন।
শনিবার সকালে গোদাগাড়ী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ল্যান্স নায়েক জোবায়ের ও ল্যান্স নায়েক সাঈদ।
গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, সকালে গোদাগাড়ী কলেজ মোড়ে বিজিবির ট্রাকের সঙ্গে কাপড়বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। ৫৯-বিজিবির ১২ জন এবং ৫৩-বিজিবির ৯ জন সদস্য নিয়ে প্রশিক্ষণের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে বিজিবির ২১ জন সদস্য নিয়ে একটি ট্রাকটি আসছিলো। বিপরীত দিক থেকে আসছিলো একটি কাপড়বোঝাই ট্রাকটি।
তিনি আরো জানান, দুটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ল্যান্স নায়েক জোবায়ের মারা যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান ল্যান্স নায়েক সাঈদ। অপর ১৯ জন সদস্যর সবাই হালকা জখম ও আহত হয়েছেন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- বিজিবি
- নিহত