ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কক্সবাজারে ত্রাণ প্রতিমন্ত্রী

পানিবন্দি মানুষের খাদ্য-চিকিৎসাসহ সবধরণের সহায়তা দেবে সরকার

পানিবন্দি মানুষের খাদ্য-চিকিৎসাসহ সবধরণের সহায়তা দেবে সরকার
×

ত্রাণ বিতরণ করছেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২১:৩৯

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, পানিবন্দি মানুষের খাদ্য ও চিকিৎসাসহ সবধরণের সহায়তা করবে সরকার। আজ রোববার বিকেলে কক্সবাজারে চকরিয়া উপজেলার ঘুনিয়া এলাকায় অবস্থিত আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ না কমা পর্যন্ত যত রকম সাহায্য দরকার তা করবে সরকার দেবে। এর জন্য যত বরাদ্দ লাগে সে ব্যবস্থা নেবে সরকার। সরকারি সহায়তা থেকে দুর্গত কোনো মানুষ বাদ পড়বে।

এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কারকাজসহ ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সেই অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে।

এর আগে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন চকরিয়ায় পৌঁছে বিভিন্ন দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মো. আ. মান্নান ও চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×