তাড়াশে করোনা উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২০ | ০১:১০
শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে আব্দুল করিম (৭৫) নামে এক কৃষক মারা গেছেন। উপজেলার নওগাঁ ইউনিয়নের প্রত্যন্ত বাঁশবাড়িয়া গ্রামে শনিবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান।
আব্দুল করিম ওই গ্রামের মৃত দেরাজ মন্ডলের ছেলে। তিনি গত কয়েকদিন ধরেই তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া জানান, খবর পেয়ে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়েছে।
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- তাড়াশ
- করোনাভাইরাস