সিলেটে করোনার উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৪:৫৬
সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে লিটন দাস লিকন নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে নগরীর শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সহকারী চিকিৎসা কর্মকর্তা (এআরএমও) ডা. জন্মেজয় দত্ত এ তথ্য জানান। তিনি বলেন, লিটন দাসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ডা. জন্মেজয় আরও বলেন, বর্তমানে হাসপাতালে মোট ৮৫ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৫২ জন করোনা আক্রান্ত ও অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন।