নওগাঁয় ৫ মাসের শিশুসহ আরও ২২ জনের করোনা শনাক্ত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৬:২৮
নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২শ’ ছাড়িয়ে গেল।
জেলায় নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৯ জন, বদলগাছিতে ৪ জন, মান্দায় ৩ জন, পত্মীতলায় ৩ জন, রানীনগর,ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলায় ১জন করে রয়েছে। এপর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২০ জনে।
সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল সোমবার দুপুরে জানান, গত ২৪ ঘণ্টায় দুই দফায় করোনা নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এসময় ১৭৫টি নমুনার মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় জেলায় হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে ১১১ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, রানীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ১১ জন, মহাদেবপুর উপজেলায় ৭ জন, মান্দায় ৮ জন, বদলগাছিতে ১৫ জন, পত্মীতলা উপজেলায় ১২ জন, ধামইরহাট উপজেলায় ২৩ জন এবং পোরশায় ৬ জন।
এদিকে মোট আক্রান্ত ২২০ জনের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৮৫,রানীনগরে ২৫,বদলগাছীতে ২১, সাপাহারে ১৮,পত্মীতলায় ১৭,মহাদেবপুরে ১২, নিয়ামতপুরে ১২,মান্দায় ১১, আত্রাইয়ে ১০, ধামইরহাটে ৫ ও পোরশায় ৪ জন রয়েছে।
- বিষয় :
- নওগাঁ
- করোনাভাইরাস