ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

মামার সহায়তায় ২ জন ধর্ষণ করল কিশোরী ভাগ্নিকে

মামার সহায়তায় ২ জন ধর্ষণ করল কিশোরী ভাগ্নিকে
×

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৭:১৮ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০৭:২২

ইন্দুরকানীতে মামার বাড়িতে বেড়াতে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার দু'দিন পর পুলিশ সোমবার দুপুরে ওই কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ওই কিশোরী উপজেলার বালিপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসে। দু'দিন পর সে একই গ্রামে আরেক মামার বাড়িতে বেড়াতে যায় এবং কয়েক দিন থাকে। ওই কিশোরী ঢাকায় তার অন্য মামার বাসায় যাবে বলে শনিবার সন্ধ্যায় বালিপাড়া

বাজারে বাাসের টিকিট কাটতে এলে তার মামা বাজারের ব্যবসায়ী মনিরকে নিয়ে রাতে উত্তর বালিপাড়া গ্রামের কথিত এক নেতার কাছে যায়। সেখানে তাকে মামার সহায়তায় ব্যবসায়ী মনিরসহ আরও একজন ধর্ষণ করে। পরে কিশোরীকে তার মামা রাতেই তার বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে ইন্দুরকানী থানা পুলিশ কিশোরীকে তার মামার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই কিশোরী অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। কিশোরীর বাবা-মা দেশের বাইরে থাকেন।

ইন্দুরকানী থানার ওসি হাবীবুর রহমান জানান, ধর্ষণের শিকার এক কিশোরীকে তার মামার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিশোরীর কোনো দায়িত্বশীল অভিভাবক না থাকায় সে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়েছে। তার অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতিসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×