ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বরিশালে নকল ওষুধ জব্দ, ২ জনের কারাদণ্ড

বরিশালে নকল ওষুধ জব্দ, ২ জনের কারাদণ্ড
×

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের নকল ওষুধ, প্রসাধন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে- সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৮:৫১ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০৮:৫৭

বরিশালে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে তৈরি ওষুধ এসিআই, গ্লোব ফার্মাসিউটিক্যালসসহ দেশের নামীদামী ৮টি কোম্পানির মোড়কে প্যাকেট করে বাজারজাত করা হতো।

সোমবার ওই কারখানায় অভিযান চালিয়ে প্রায় বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরির কাচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসময় কারখানা থেকে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে আড়াই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কারখানাটি প্রশাসন সিলগালা দিয়েছে প্রশাসন।

দন্ডপ্রাপ্তররা হচ্ছেন- কারখানার প্রধান পরিচালক মাসুম বিল্লাহ (২৭) ও তার সহযোগী নুরে আলম গাজী (২৩)। তবে কারখানার মালিক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা যায়নি। পরিচালক মাসুম বিল্লাহ মালিক সাইফুল ইসলামের ভাগ্নে।

অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, নগরীর সাগরদী দরগাহ বাড়ি এলাকায় হদুয়া লজ- ২ নামক একটি বাড়িতে নকল ওষুধ তৈরি করা হতো। এ কারখানার মালিক সাইফুল ইসলাম ঢাকায় ওষুধের ব্যবসা করেন। বরিশালে তৈরি হওয়া নকল ওষুধ ঢাকায় তার দোকানে পাঠানো হতো। সেখান থেকে ওই ওষুধ সারাদেশের বাজারে বিক্রি হতো।

বরিশালের কেমিস্ট ল্যাবরেটরীজের জেনারেল ম্যানেজার কাজল ঘোষ জানান, ওই কারখানায় উৎপাদিত নকল ওষুধ তাদের কোম্পানিরসহ বিভিন্ন ওষুধ কোম্পানির মোড়কে বাজারজাত করা হতো। সম্প্রতি তারা জানতে পারেন যে নদী বন্দর এলাকায় কাগজের কার্টুন সংগ্রহ করা হচ্ছে। অথচ তাদের কার্টুন সংগ্রহের কোন অর্ডার ছিল না। পরে ওই নকল কারখানার সন্ধান পান। বিষয়টি বরিশালের ড্রাগ সুপারকে জানানো হলে তিনি জেলা প্রশাসনকে জানান।

সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রশাসনের অভিযানে একটি টিনের ঘরের মধ্যে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। এ ছাড়া কিছু প্রশাসধনীও ছিল।

জব্দ করা নকল ওষুধ বিকালে কীর্তণখোলা নদীর তীর সংলগ্ন রসুলপুর চরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

×