ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাতে ২ ফ্লাইট নামতে পারেনি সৈয়দপুর বিমানবন্দরে, সিডিউল বিপর্যয়

রাতে ২ ফ্লাইট নামতে পারেনি সৈয়দপুর বিমানবন্দরে, সিডিউল বিপর্যয়
×

ছবি: সমকাল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১১:৪৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ১১:৫৬

উত্তরের জনপদ নীলফামারীতে প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার রাতে বিমানের দুটি ফ্লাইট নামতে পারেনি। ভিজিবিলিটি কম থাকায় বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যেতে হয়েছে। এ কারণে বিমানের শতাধিক যাত্রীদের আবাসিক হোটেলে নেয় কর্তৃপক্ষ।

এদিকে ঘন কুয়াশার কারণে আজ মঙ্গলবার সকালেও সিডিউল বিপর্যয় ঘটেছে। নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়।

বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, হঠাৎ সৈয়দপুরের আকাশে ভিজিবিলিটি শূন্যে নেমে আসায় সোমবার রাতে এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট নামতে না পেরে ফিরে গেছে। ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিন বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শীতকালীন নতুন সিডিউলে বিমান চলাচল করবে। তখন হয়তো এমন সমস্যায় পড়তে হবে না যাত্রীদের।

আরও পড়ুন

×