ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কেন্দুয়া থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কেন্দুয়া থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
×

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হচ্ছে -সমকাল

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১০:৩৬

নেত্রকোনার কেন্দুয়ায় পাড়াতলী গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দুয়া থানার ওসির বিরুদ্ধে। সোমবার ওই ছাত্রীর ভাই নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৯ জানুয়ারি কেন্দুয়া পৌরসভার শান্তিনগর এলাকার সোহরাব মাস্টারের বাড়িতে আমার বোনকে একই উপজেলার ছিলিমপুর গ্রামের প্রভাবশালী মুকুল খানের ছেলে প্রিন্স খান বাবু ধর্ষণ করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ প্রিন্স বাবু আটক ও তার বোনকে থানায় নিয়ে যায়। পরদিন প্রিন্স খান বাবুর বিরুদ্ধে থানায় মামলা করতে যান তিনি। অজ্ঞাত কারণে তাকে থানার একটি কক্ষে ১৪ ঘণ্টা আটকে রাখে পুলিশ। ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান উল্টো অভিযোগকারী ও ভিকটিমকে হুমকি দেন।

তবে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, অনেকদিন আগের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছিল। এ ব্যাপারে সার্কেল এএসপি বিষয়টি তদন্ত করেন। অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষও জানে। স্থানীয় একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র করছে।


আরও পড়ুন

×