কুয়াকাটায় রিসোর্ট ভবন থেকে পড়ে চীনার মৃত্যু
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১১:০৫ | আপডেট: ১৫ জুন ২০২০ | ১১:৩৫
পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার সিকদার রিসোর্টের ভবনের ছয়তলা থেকে পড়ে গিয়ে এক চীনার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। লি চ্যাং নামের ওই ব্যক্তি পার্শ্ববর্তী জেলা বরগুনার তালতলীর একটি পাওয়ার প্ল্যান্টে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পাসপোর্টের ঠিকানা অনুযায়ী তার বাড়ি বেইজিংয়ে। বাবার নাম হেইলিং জিয়াং। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, তালতলী পাওয়ার প্ল্যান্টের ম্যানেজার হিসেবে কর্মরত ওই চীনা সিকদার রিসোর্টেই ভাড়া থাকতেন। তিনি রিসোর্টের ছয়তলা ভবনের ছাদ বা কোনো করিডোর থেকে অসতর্কতার কারণে পা পিছলে পড়ে গিয়ে থাকতে পারেন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- চীনা কর্মকর্তা
- মৃত্যু
- কুয়াকাটা